প্রাকৃতিকভাবে চুল লম্বা করার উপায়: ১০ টি কার্যকর পদ্ধতি

চুল লম্বা করার উপায়

প্রাকৃতিকভাবে চুল লম্বা করার উপায় কি? এই প্রশ্ন প্রায়ই অনেক আপুরা করে থাকেন। লম্বা, ঘন ও স্বাস্থ্যকর চুল মেয়েদের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলতে সাহায্য করে। তাই সবাই যেন লম্বা চুলের প্রতি আকৃষ্ট। পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে সবাই  প্রাকৃতিক ভাবে চুল লম্বা করতে চান। আজকের এই ব্লগে আমি কথা বলব চুল লম্বা করার প্রাকৃতিক এবং কার্যকর পদ্ধতি সম্পর্কে।  

আজকাল চুল পড়া, পাতলা চুল এবং  চুল বড় না হওয়া খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে মেয়েদের জীবনে। আর এর পেছনে রয়েছে দূষণ, স্ট্রেস, অনিয়মিত খাবার এবং ভুল হেয়ার কেয়ার রুটিন। অনেকেই দ্রুত চুল লম্বা ও ঘন করার আশায় কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করেন কিন্তু সেটা সবার ক্ষেত্রে কার্যকর হয় না। উল্টো ভুল প্রোডাক্ট scalp damage করে দিতে পারে।

তবে ভয় নেই এই ব্লগটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে। কারণ এখানে আমি যে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো প্রাকৃতিক পদ্ধতি, কোন কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার ছাড়াই আপনি আপনার চুলকে কিভাবে লম্বা, ঘন ও স্বাস্থ্যকর করে তুলতে পারেন। চলুন শুরু করা যাক। 

চুল দ্রুত বড় না হওয়ার প্রধান কারণগুলো

প্রথমে আলোচনা করে নেওয়া যাক চুল দ্রুত বড় না হওয়ার প্রধান কারণগুলো সম্পর্কে। চুলের বৃদ্ধি না থাকার পেছনে সাধারণত অনেকগুলো কারণ থাকতে পারে। সব সময় ভালো তেল এবং শ্যাম্পু ব্যবহার করলেই সমাধান হয় না। 

অস্বাস্থ্যকর খাবার

চুলের দ্রুত বৃদ্ধির জন্য চুলকে গোড়া থেকে খাবার দিতে হবে এবং সুস্থ রাখতে হবে। যদি আপনার নিয়মিত জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনি আপনার চুলকে বড় হওয়ার জন্য প্রয়োজনীয় প্রোটিন, আয়রন, বায়োটিন এবং ভিটামিন দিচ্ছেন না। কারণ জাঙ্ক ফুড এ নিউট্রিশন কম থাকে।

অতিরিক্ত Heat Styling 

হেয়ার স্টাইল করা সেটা তো সবারই পছন্দ। কখনো কখনো চুল curl করতে হয় আবার কখনো কখনো চুল straight করতে হয়। তবে, hair styling এর জন্য আমরা যে straightener এবং curler ব্যবহার করে থাকি, এগুলো নিয়মিত ব্যবহার সাধারণত আমাদের hair shift দুর্বল করে দেয়। এতে hair breakage বেড়ে যায় ফলে চুল লম্বা সময় লাগে। 

স্ট্রেস এবং ঘুমের অভাব

অতিরিক্ত স্ট্রেস,  অপর্যাপ্ত ঘুম, ঘুমের অনিয়মের ফলে hormonal imbalance তৈরি  হতে পারে, যা চুল পড়া খুব বেশি বাড়িয়ে তুলতে পারে। যাদের hormonal imbalance এর সমস্যা আছে তারা হয়তো  অস্বাভাবিক চুল পড়া নিয়ে খুবই চিন্তিত। 

ভুল Hair Care Routine

  • নিয়মিত শ্যাম্পু করা,
  • ক্যামিকেল যুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা,
  • এবং scalp ভালোভাবে পরিষ্কার না করা 

এগুলো একটাও যদি আপনার হেয়ার কেয়ার রুটিনে থাকে তবে সেটা আপনার চুল বৃদ্ধির পরিবর্তে চুল পড়া বাড়িয়ে তোলার কারণ হতে পারে। 

প্রাকৃতিকভাবে চুল দ্রুত লম্বা করার উপায়

চলুন এবার জেনে নেওয়া যাক পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া প্রাকৃতিক ভাবে চুলের বৃদ্ধিতে সহায়ক এমন দশটি কার্যকরী উপায় সম্পর্কে। 

১. নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ 

স্ক্যাল্প ম্যাসাজ খুবই উপকারী, এটি  মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করে যা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করবে সাথে সাথে চুলের গোড়া  মজবুত করতে সাহায্য করবে। সেই সাথে স্ক্যাল্প ও রিলাক্স থাকে। 

প্রথমে তেল হালকা গরম করে নিন, এবং ১০ থেকে ১৫ মিনিট স্ক্যাল্প এ ম্যাসাজ করুন। এভাবে আপনি সপ্তাহে তিন থেকে চার দিন এই ম্যাসেজটি করতে পারেন। 

২. নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া 

বাদাম, ডিম, মাছ, ফলমূল, পালং শাক এবং ডাল চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং  মজবুত করতে ভীষণ প্রয়োজন। যদি আপনি এই প্রোটিন ও আয়রন সমৃদ্ধ খাবারগুলো আপনার প্রতিদিনের তালিকায় রাখতে পারেন তবে আপনি ভালো ফল পেতে পারেন।

৩. কেমিক্যাল  যুক্ত প্রোডাক্ট কমানো/বাদ দেয়া

আজকাল বাজারে অনেক ধরনের এবং অনেক ব্র্যান্ডের হেয়ার কেয়ার প্রোডাক্ট এবং শ্যাম্পু পাওয়া যায় যাতে ক্ষতিকর কেমিক্যাল থাকে। এগুলো ধীরে ধীরে আপনার স্ক্যাল্প শুষ্ক করে ফেলতে পারে | এক্ষেত্রে করণীয়  হচ্ছে:

  • ভালো মানের ব্রান্ডের মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা
  • হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলো সালফেট মুক্ত নিশ্চিত করা
  • সবথেকে ভালো হবে প্রাকৃতিক উপাদান যুক্ত হেয়ার প্রোডাক্ট বেছে নেওয়া

৪. নিয়মিত তেল ব্যবহার করা 

চুলের যত্নে তেল সর্বোচ্চ ভূমিকা পালন করে। আপনি চাইলে ভালো মানের নারিকেল তেল, রোজমেরি অথবা ক্যাস্টর অয়েল বেছে নিতে পারেন। 

  • নারকেল তেল চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে;
  • রোজমেরি তেল স্ক্যাল্পের রক্ত চলাচল বাড়াতে সহায়ক;
  • ক্যাস্টর অয়েল চুল ঘন দেখাতে সাহায্য করতে পারে।

তবে নতুন কোনো তেল ব্যবহারের আগে অবশ্যই অল্প পরিমাণে পরীক্ষা করে  নিশ্চিত হয়ে নেওয়া ভালো। 

৫. হিট স্টাইলিং কমানো 

যদি আপনার প্রতিদিন চুল স্ট্রেইট করা বা হেয়ার ড্রায়ার ব্যবহার করার অভ্যাস  থাকে তবে তা ধীরে ধীরে কমানো উত্তম। নিয়মিত অতিরিক্ত গরম যন্ত্র ব্যবহার এর ফলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায় ফলে চুল শুষ্ক, ভঙ্গুর ও দুর্বল হয়ে পড়ে। সম্ভব হলে হেয়ার ড্রায়ার এর পরিবর্তে স্বাভাবিক ভাবে চুল শুকাতে দিন, এতে চুল স্বাস্থ্যকর, মসৃণ ও শক্তিশালী হবে।

৬. নিয়মিত পর্যাপ্ত পানি পান  

শরীরে পানির ঘাটতি দেখা দিলে স্ক্যাল্প শুকিয়ে যেতে পারে। তাই প্রতিদিন পরিমিত পরিমানে পানি পান করুন এবং আপনার স্ক্যাল্প কে সুস্থ রাখুন।

৭. সিল্কের বালিশের কভার ব্যবহার করা 

বাংলাদেশে প্রায় প্রতিটি ঘরে ঘরে সুতির বালিশের কভার ব্যবহৃত হয়। তবে এটি চুল ভাঙা ও ফ্রিজ হওয়ার কারণ হতে পারে। কারণ সুতির  কাপড় চুলের সঙ্গে বেশি ঘর্ষণ তৈরি করে। সিল্কের কভার মসৃণ হওয়ায় চুল কম জট লাগে ও ঘর্ষণ কম হয়। যার ফলে চুলের ক্ষতি কমে এবং নরম মসৃণ ও স্বাস্থ্যকর হয়ে ওঠে।

৮. সপ্তাহে ১–২ দিন হেয়ার মাস্ক ব্যবহার করুন 

ঘরে তৈরি প্রাকৃতিক হেয়ার মাস্ক চুলে পুষ্টি যোগাতে সাহায্য করতে পারে। তবে আপনার স্ক্যাল্প যদি সংবেদনশীল হয়ে থাকে তবে আগে পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেওয়া আবশ্যক। 

৯. মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন 

অতিরিক্ত মানসিক চাপ শরীরে হরমোন ভারসাম্য নষ্ট করে দেয় যাও চুল পড়ার একটি বড় কারণ। তাই ভালো পরামর্শ হলো পর্যাপ্ত ঘুম, হালকা ব্যায়াম, মেডিটেশন ও নিয়মিত বিশ্রাম এর অভ্যাস গড়ে তুলুন। মানসিক স্বস্তি শরীরের পাশাপাশি চুলকে ও সুস্থ রাখে।

১০. নিয়মিত চুল ট্রিম করা 

অনেকের ধারণা চুল কাটলে চুল বড় হয় না কিন্তু বাস্তব হচ্ছে নিয়মিত চুলের আগা কাটলে চুলের আগা ফাটা কমে এবং চুল স্বাস্থ্যকর দেখায়। প্রতি দুই থেকে তিন মাস পর পর সামান্য চুলের আবার কাটা অনেক উপকারী হতে পারে।

উপসংহার

একদিনে স্বাস্থ্যকর ও লম্বা চুল পাওয়া অসম্ভব একটি ব্যাপার। এমন কি কোনো কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ও এমন আশ্বাস দেয় না। কিন্তু নিয়মিত যত্ন, স্বাস্থ্যকর খাবার এবং ভালো হেয়ার কেয়ার রুটিন এর অভ্যাস গড়ে তুললে তা আপনার চুলের স্বাস্থ্য ধীরে ধীরে ঠিক করে তুলবে। ধৈর্য ধরে এই প্রাকৃতিকভাবে চুল লম্বা করার উপায় গুলো অনুসরণ করলে আশা করি আপনি ভালো ফলাফল পাবেন।

Scroll to Top